রাবিতে শিল্পকর্ম প্রদর্শনে হিমেলকে স্মরণ

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৫ PM
রাবিতে শিল্পকর্ম প্রদর্শনে হিমেলকে স্মরণ

রাবিতে শিল্পকর্ম প্রদর্শনে হিমেলকে স্মরণ © সংগৃহীত ছবি

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন সহপাঠীরা। মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহীদ হবিবুর রহমান হলের সামনের ঘটনাস্থলে দিনব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করেন তারা।

শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পীরা হিমেলকে নিয়ে নানা ধরনের ছবি এঁকেছেন। তারমধ্যে, ট্রাকে সামনে পড়ে থাকা নিহত হিমেলের মর্মান্তিক ছবি, হিমেলের হাস্যজ্বল চেহারার ছবি, যে ট্রাকে সে নিহত হয়েছে তার নেমপ্লেট, টায়ারের রং লাল কেন? তার মাকে নিয়ে অনেক ছবি সহ প্রায় শতাধিক চিত্রকর্ম সেখানে প্রদর্শনী করা হয়। এছাড়াও হিমেলের নিজহাতে গড়া শিল্পকর্মগুলো প্রদশনীতে রাখা হয়েছে।

আরও পড়ুন: ৮ বছর ধরে সমাবর্তনের অপেক্ষায় কয়েক হাজার গ্র্যাজুয়েট

তার সহপাঠীরা বলছেন, এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে তাদের হাস্যজ্জ্বল সহপাঠী হিমেলকে ফুটিয়ে তুলার চেষ্টা করছেন তারা।

এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী বলেন, আমরা এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষের কাছে হিমেল ভাইয়ের মর্মান্তিক ঘটনার ইতিহাস জানাতে চাই। আমরা আমাদের শিল্পকর্মের মাধ্যমেই দেশের মানুষকে সচেতন করতে চাই। আমরা আর কোনো হিমেল ভাইকে হারাতে চাইনা।

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪র্থ বর্ষের আরেক শিক্ষার্থী রাহুল দেবনাথ বলেন,হিমেলের ঘটনাটির প্রভাব সবার উপরেই কমবেশি পড়েছে। তারই প্রেক্ষিতে আমাদের অনুভূতি প্রকাশের জন্যই এই শিল্পকর্ম প্রদর্শনী। এতে সবার জন্য মেসেজ থাকবে সচেতন হওয়ার ব্যাপারে।

আরও পড়ুন: শাবিপ্রবির অচলাবস্থা কাটবে কবে?

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আতিক ইমরান বলেন, আমাদের উদ্দেশ্য হলো হিমেলকে স্মরণ করে প্রতিবাদী শিল্পকর্মের প্রদর্শনীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা।যেহেতু এবিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নাই।পাশাপাশি হিমেল যে আমাদের চোখ খুলে দিয়েছে, সেই বিষয়টাকে প্রদর্শনীর মাধ্যমে সামনে আনাও অন্যতম উদ্দেশ্য। এই প্রদর্শনী ঘুরে দেখে, মানুষের মধ্যে যদি কোনো অনুভূতি আসে, সেটাই আমাদের স্বার্থকতা।'

এর আগে গত ১ জানুয়ারী রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।

সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬