হিমেলের নামে ভবনের নামকরণ করল সহপাঠীরা

০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ PM
হিমেলের নামে ভবনের নামকরণ করল সহপাঠীরা

হিমেলের নামে ভবনের নামকরণ করল সহপাঠীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের নামে একাডেমিক ভবনের নামকরণ করে করে সাইনবোর্ড বসেয়েছে তার সহপাঠীরা। সোমবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নবনির্মিত একাডেমিক ভবনে নাম করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভবন নির্মাণের অব্যবস্থাপনার কারণে একজন শিক্ষার্থীর জীবন শেষ হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ করে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, নিহত হিমেলের নামে এই ভবনের নামকরণ করতে হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়।

শিক্ষার্থীরা বলেন, এই দাবি বাস্তবায়ন না হওয়া অবধি আমরা লড়ে যাবে। সেই পদক্ষেপের অংশ হিসাবে আমাদের পক্ষ থেকে হিমেলের নামে ভবনের নামকরণ করে সাইনবোর্ড বসেছি। এটা আমাদের দাবি আমরা স্পষ্টভাবে তুলে ধরবে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়; এটা আমাদের ভালেবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।

এর আগে, হিমেলের মৃত্যুর পর বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে রাবি উপাচার্য বলেন, নতুন বিজ্ঞানভবন হচ্ছে আমরা সেটাকে শহীদ হিমেল বিজ্ঞান ভবন নামে নামকরণ করবো। আর যে সড়কে সে মারা গেছে তার নামকরণও হিমেলের নামে হবে।

হিমেলের সহপাঠীরা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া অবধি এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। আমরা এর আগেও এভাবে অনেক আশ্বাস পেয়েছি। কিন্তু এগুলোর বাস্তবায়ন দেখা যায় না। আমরা চাই, হিমেলের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সোমবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঘটনাস্থলের সড়ক ও ওই ভবনের নাম হিমেলের নামে করার আশ্বাস দিয়েছিলাম। আমরা সেই অনুযায়ী কাজ করছি। যদিও বিষয়গুলো সময় সাপেক্ষ। এসময় তিনি শিক্ষার্থীদের সে পর্যন্ত ধৈর্য্য ধারণের আহ্বান জানান।

গত ০১ জানুয়ারী রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। পরবর্তীতে ঘটনাস্থলের সড়ক ও নির্মাণাধীন একাডেমিক ভবন হিমেলের নামে করার দাবি জানান তারা।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬