ঢাবির মুহসীন হল ছাত্রলীগের নেতৃত্বে শিশির ও হোসেন

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৬ PM
 শহিদুল হক শিশির ও মুহাম্মদ হোসেন

শহিদুল হক শিশির ও মুহাম্মদ হোসেন © টিডিসি ফটো

দীর্ঘ ৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হলগুলোর এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি হয়েছেন শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ হোসেন। উক্ত কমিটি ঘোষণার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য সাবেক সভাপতি সরকার জহির রায়হান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী এবং হলের নেতাকর্মীরা।

শহিদুল হক শিশির এর আগে উক্ত মুহসীন হলে ডাকসুর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং মোহাম্মদ হোসেন পূর্বের কমিটির উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শিশির কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী এবং মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি টিএসসি প্রাঙ্গণে হল কমিটি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬