জীবনের সব ক্ষেত্রে সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হবে: ঢাবি ভিসি

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ PM

© ফাইল ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে জীবনের সকল ক্ষেত্রে সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদ্বোধনকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বাংলাদেশকে নানা ধর্ম ও সংস্কৃতির মিলনকেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, আবহমানকাল থেকেই এদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সমাজে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাবি আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সপ্তাহ উদযাপিত হচ্ছে। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও’র সঞ্চালনায় এ ভার্চুয়াল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। স্বাগত বক্তব্য দেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদা।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬