ঢাবি খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

২২ জানুয়ারি ২০২২, ১০:০৫ AM
ঢাবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

ঢাবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। © সংগৃহীত

খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার (সুন্দরবন) নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ডাকসুর সাবেক সদস্য মো. রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইসমাইল হোসেন দায়িত্ব পালন করবেন। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আসন ফাঁকা নেই ঢাবির ‘ক’ ইউনিটে

শুক্রবার (২১ জানুয়ারি) সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুন্দরবনের সদ্য সাবেক সভাপতি মো. নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আশীস হালদার, আনিকা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব, আলফাতারা কাজল, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন, উত্তম সরদার, শাহানাজ কবীর সারা, দপ্তর সম্পাদক রাকিব আহমেদ, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রেজা, প্রচার সম্পাদক মো. আব্দুল হামিদ, উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান এবং অর্থ সম্পাদক মোল্লা ফেরদৌসুর রহমান (তাজ) দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই: মুহম্মদ জাফর ইকবাল

উল্লেখ্য, প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি তেমনই একটি ছাত্র সংগঠন। নিয়মিত সেশনের পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে।

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage