চবিতে বিজয় ও সিএফসির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

১৯ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ PM
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ

সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় ও সিএফসির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিরাপত্তামূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় চবি উপাচার্য দফতরের সিনেট কক্ষে জরুরী সভা ডেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রক্টরিয়াল টিমের অপসারণের দাবি রাবি শিক্ষার্থীদের

সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এর মধ্যে রয়েছে- সিসি-ক্যামেরার সংখ্যা বাড়ানো, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রাতে লাইটের ব্যবস্থা করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর রামেন্দু পারিয়ালকে আহ্বায়ক এবং এসএএম জিয়াউল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক মো. মোরশেদুল আলম ও শাহ আমানত হলে আবাসিক শিক্ষক হাসান মুহাম্মদ রোমানকে তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে ক্লাস চায় রাবি শিক্ষক সমিতি

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, গত রাতের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা দেখা যায়। এসময় আহত দুইজনের নাম পাওয়া গেলেও উভয় পক্ষের নেতাদের দাবি তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage