জাবিতে কোটায় শিক্ষার্থী ভর্তির সাক্ষাৎকার ১৮ জানুয়ারি

১২ জানুয়ারি ২০২২, ০২:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ জানুয়ারি অনিুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট হলে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার আগামী ১৮ জানুয়ারি তারিখ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট হলে গ্রহণ করা হবে। নিম্নে প্রদত্ত রোল নম্বরধারীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

“সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে গোষ্ঠী উল্লেখসহ প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সকল সনদপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।”

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬