জাবির পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মুস্তাফিজ, জিএস রিফাত

০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৭ PM
ভিপি মুস্তাফিজুর রহমান এবং জিএস রেদওয়ানুল সরকার রিফাত

ভিপি মুস্তাফিজুর রহমান এবং জিএস রেদওয়ানুল সরকার রিফাত © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে মুস্তাফিজুর রহমান এবং জিএস (মুখ্য সচিব) পদে রেদওয়ানুল সরকার রিফাত জয়ী হয়েছেন।

আজ রবিবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। ওইদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মানা নিয়ে ঢাবি প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

নির্বাচনে ক্রীড়া সচিব পদে মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সচিব পদে মেহনাজ মোসতাফী অরনি, মহিলা মিলনায়তন সচিব পদে ফারাহ বিনতে হাবীব প্রিতু, যুগ্ম সচিব (এজিএস) পদে জাহিদুল ইসলাম জিহান, ছাত্রকল্যাণ সচিব পদে মো. রনি হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার সচিব পদে বঙ্গনূর খান জয়, পাঠাগার সচিব পদে মো. হাসিবুল হাসান, সাহিত্য সচিব পদে মো. আদনান সাইফ, সেমিনার সচিব পদে মো. পারভেজ ও সহকারী ক্রীড়া সচিব পদে কে. এম আবদুল্লাহ আল সাদ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ১৫ জানুয়ারির পর টিকা ছাড়া স্কুল-কলেজে যাওয়া বন্ধ

নব-নির্বাচিত ভিপি মুস্তাফিজুর রহমান বলেন, সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কাজ করা, ছাত্র সংসদকে কার্যকরী ও গতিশীল করা ছাড়াও বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করাই হবে আমার লক্ষ্য।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬