রাবির সাবেক অধ্যাপক নওয়াজ আলী মারা গেছেন

০৮ জানুয়ারি ২০২২, ০৩:৪২ PM
অধ্যাপক এএসএম নওয়াজ আলী

অধ্যাপক এএসএম নওয়াজ আলী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এএসএম নওয়াজ আলী আর নেই। শুক্রবার (০৭ জানুয়ারী) রাত সাড়ে ৯ ঢাকায় ল্যাবএইড হাসপাালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রবীন এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

আরও পড়ুন: এখনই বন্ধ হচ্ছে না রাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা

বিজ্ঞপ্তিতে পরিসংখ্যানশাস্ত্রে, বিশেষ করে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: ফেল করেও রাবিতে ভর্তি হয়েছেন ৭১ শিক্ষার্থী

১৯৪৫ সালে মরহুম অধ্যাপক এএসএম নওয়াজ আলী সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। এছাড়া বিভাগীয় সভাপতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: কচ্ছপ গতিতে চলছে রাবির ওয়াইফাই সেবা

উল্লেখ্য, শনিবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন হয়েছে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬