পাঠক্রম অনুযায়ী ঢাবির ভর্তি পরীক্ষা: উপাচার্য

২৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৫ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাবির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে ডিনস কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটের ডিনবৃন্দ সিদ্ধান্ত নেবেন। তারা আলোচনার প্রেক্ষিতে ঠিক করবেন কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।

আরও পড়ুন: আগামী বছরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, আমরা মূলত শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম সে অনুযায়ীই ভর্তি পরীক্ষা নিয়ে থাকি। ফলে এবারও পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্য পরিষদের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পুরো সিলেবাসে হবে সেটিও এই বৈঠকে ঠিক করা হবে।

আরও পড়ুন: ভিসি-ট্রেজারার নেই ৬৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ৮৫টিতে প্রো-ভিসি

বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় পরিষদ। ওই সভায় কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা নিতে চায় সেটি জানাবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সে হিসেবে জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলার আহ্বান উপাচার্যের

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের ট্রেজারার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে উপাচার্য পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই সভা অনুষ্ঠিত হবে।

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9