স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাবিতে ডুজার পতাকা মিছিল

১৬ ডিসেম্বর ২০২১, ০১:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পতাকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পতাকা মিছিল © সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ডুজা)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় পতাকা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসি এসে সমাপ্ত হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পতাকা মিছিলে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গৌরবময় বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ

মিছিল পরবর্তী বক্তব্যে মেহেদী হাসান বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই দেশ, জাতির স্বকীয়তা এবং স্বাধীনতায় বিশ্বাস করে। আজকের এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বিজয় লাভ করে এই প্রিয় মাতৃভূমি। এবছরের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাক্ষী। বিজয়ের এইদিনে আমরা পতাকা মিছিলের আয়োজন করেছি।’

এসময় তিনি পতাকা মিছিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিজয় দিবসে পতাকা মিছিল আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬