জাবিতে বিএনপি নেতা আলালের কুশপুতুল দাহ

০৯ ডিসেম্বর ২০২১, ০৫:০১ PM
জাবিতে বিএনপি নেতা আলালের কুশপুতুল দাহ ছাত্রলীগের

জাবিতে বিএনপি নেতা আলালের কুশপুতুল দাহ ছাত্রলীগের © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আলালের কুশপুতুল দাহ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পড়ুন: ছাত্রলীগ নেতা শাহিন হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২

সমাবেশে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়া স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের খুন হয়েছে সেসব ঘটনার বিচার করতে হবে। আমরা সব ছাত্র হত্যার বিচার চাই।

বিক্ষোভ মিছিল ও পরবর্তী কর্মসূচিতে শাখা ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আকলিমা আক্তার এশা, আজিজুর রহমান লিলু, শাহরুখ শাহরিয়ার সৌমিক, রতন বিশ্বাস, এনামুল হক এনাম, আলম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬