জাবিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লুৎফর

০২ ডিসেম্বর ২০২১, ০৩:০৫ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো ইন্ট্রা-হল দাবা প্রতিযোগিতা হয়েছে। ২০ জন প্রতিযোগী নিয়ে পাঁচ রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাবি চেস ক্লাবের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় আই আইটি ৪৫ ব্যাচের শিক্ষার্থী লুৎফর রহমান সীমান্ত ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৪ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. আলমগীর হোসেন। ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন ৪৫ ব্যাচের শোভন, ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন ৪৬ ব্যাচের প্রান্তোষ ভট্টাচার্য্য এবং ৩ পয়েন্ট পেয়ে ৫ম হয়েছেন ৪৮ ব্যাচের জায়েদ জয়।

জাবি চেস ক্লাবের সভাপতি আসিফ আদনান বলেন, ‌আগামীতেও এমন প্রতিযোগিতার আয়োজন করব আমরা। একদিন এখান থেকেই জাতীয় দাবাড়ু বের হয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।

চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage