ঢাবি এলাকায় ৪০ হাজার টাকা-ইয়াবাসহ একজন আটক

১০ নভেম্বর ২০২১, ০৬:২৪ PM
 ইয়াবা

ইয়াবা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে একজনকে নগদ ৪০ হাজার টাকা, ইয়াবা ও কিছু বিদেশি মুদ্রাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেয়। তারা এসে আটক করেন। 

শিক্ষার্থীদের একজন জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘুরতে বের হলে ওই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তাকে আটক করলে নগদ ৪০ হাজার টাকা, বইয়ের ভেতরে ইয়াবা ও কিছু বিদেশি মুদ্রা পান। প্রক্টরিয়াল টিমকে খবর দিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘বিষয়টি সত্য, একজন লোককে কিছু নগদ টাকা, ইয়াবা ও বিদেশি মুদ্রাসহ আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে’।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬