পদ্মার ওপারে খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি

০৮ নভেম্বর ২০২১, ০৮:২৪ AM
খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি

খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দীর্ঘ দিনের প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি ভবন নির্মাণ কাজের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণকাজের চুক্তিপত্রে স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। পদ্মার ওপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটরিয়াম।

রবিবার (০৭ নভেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এই টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়।

নির্মাণকাজের চুক্তিপত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. মাহমুদ হোসেন এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ব্রাদার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান স্বাক্ষর করেন।

টিএসসি ভবন নির্মাণে চুক্তি মূল্য ৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা। এরমধ্যে অডিটোরিয়ামের আয়তন হবে ৩২ হাজার ৮০৯ বর্গফুট এবং সেখানে ১ হাজার ৭১০ আসন ব্যবস্থা থাকবে।

টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২ বছর। চারতলাবিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং ৫ কিলোওয়াট সক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম, সিসি টিভি, অগ্নিনির্বাপণ যন্ত্র, ৫টি লিফট সুবিধা থাকবে।

উপাচার্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্নের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি ড. খ মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডের প্রধান প্রকৌশলী হেদায়েতুল্লাহ চৌধুরী প্রমুখ।

এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage