হল বাণিজ্য বন্ধের দাবিতে রাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভ

০৭ নভেম্বর ২০২১, ০৫:১২ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্ব ও সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

রবিবার (৬ নভেম্বর) বেলা ১২ টায় বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটোকগুলো পরিদর্শন শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সমাবেশে যুক্ত হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

এসময় আবাসন সংকট নিরসন, স্বল্পমূল্যে মানসম্মত খাবার ও নিরাপদ ক্যাম্পাস ও রাকসু নির্বাচনের দাবিও জানান ছাত্র নেতারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দখল-সিট বাণিজ্য মেতে উঠেছে। এখানে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ ত করেই নি উপরন্তু নানাভাবে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমরা এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগ চাওয়ার পাশাপাশি ছাত্রী হলের চলমান সান্ধ্য আইনও বাতিল চান তারা।

এছাড়া বর্তমান সিনেট-সিন্ডিকেটকে অবৈধ ঘোষণা করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র প্রতিনিধি নেই, সুতরাং তা অবৈধ। তাই আগামী সিনেট-সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচনের আগেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা।

সমাবেশ এই প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রায় ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ১৮ আগস্ট ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে ব…
  • ১৮ আগস্ট ২০২৬