রাবিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক কর্মশালা শুরু

০৬ নভেম্বর ২০২১, ০৩:২৬ PM
রাবিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু

রাবিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য নিশ্চিতে কর্মশালা শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে ৪ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. সালেহা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়্যারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

"Awareness building on the importance of food based nutrition information and health impacts" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে নিরাপদ খাদ্য, খাদ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যের উপর খাদ্যের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এতে বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক, উপ-সহকারী কৃষি, মৎস্য প্রাণীসম্পদ কর্মকর্তা, সম্প্রসারণ কর্মী, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, মৎস্য চাষী, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মনিরুল ইসলাম।

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ৩১ আগস্ট…
  • ১৭ আগস্ট ২০২৬
ইউরোপ যেতে ৩৮ বাংলাদেশির ভূমধ্যসাগর পাড়ি, প্রাণ গেল ৯ জনের—…
  • ১৭ আগস্ট ২০২৬
অটোরিক্সার কারখানায় নজর নেই প্রশাসনের, অভিযান শুধু সড়কে
  • ১৭ আগস্ট ২০২৬
দীনেশ ত্রিবেদী বললেন— প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর …
  • ১৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবির দুই ছাত্রী হলে নেই ক্যান্টিন—খাবার-পণ্য কিনতে ভো…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage