রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি কার্যক্রম শেষ, নতুন সেশনের ক্লাস শুরু ১ ডিসেম্বর

০৬ নভেম্বর ২০২১, ০৯:১২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সেশনের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বঘোষিত তারিখ তথা ১ ডিসেম্বর থেকে ২০২০-২১ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। এখন পর্যন্ত এ তারিখের কোন পরিবর্তন হয়নি। ইতিমধ্যে ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে।

এর আগে, চলমান শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল ক্রমান্বয়ে গত ১০ অক্টোবর থেকে প্রকাশিত হয়। পরে ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ২৯ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হলেও মেরিট অনুযায়ী ফাঁকা আসনে এখনো ভর্তি নিচ্ছে ‘বি’ ইউনিট।

এই ইউনিটের প্রধান কো-অর্ডিনেটর অধ্যাপক জিনাত আরা বলেন, ‘বি’ ইউনিটের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শেষ হলেও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেরিট অনুযায়ী ভর্তি কার্যক্রম চলছে। যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত এবং পরবর্তীতেও আসন ফাঁকা থাকলে একইভাবে পরবর্তী মেরিট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ তথা তিনটি ইউনিটে সম্পন্ন হয়েছে। বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে আবেদন করে।

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ৩১ আগস্ট…
  • ১৭ আগস্ট ২০২৬
ইউরোপ যেতে ৩৮ বাংলাদেশির ভূমধ্যসাগর পাড়ি, প্রাণ গেল ৯ জনের—…
  • ১৭ আগস্ট ২০২৬
অটোরিক্সার কারখানায় নজর নেই প্রশাসনের, অভিযান শুধু সড়কে
  • ১৭ আগস্ট ২০২৬
দীনেশ ত্রিবেদী বললেন— প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর …
  • ১৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবির দুই ছাত্রী হলে নেই ক্যান্টিন—খাবার-পণ্য কিনতে ভো…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage