রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীদের আন্দোলন

০৫ নভেম্বর ২০২১, ০৭:০৮ PM
হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রীরা

হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রীরা © সংগৃহীত

আবাসিক হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়ার নিয়ম বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। আজ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

আন্দোলনরত ছাত্রীরা জানান, তাপসী রাবেয়া হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ডাইনিংয়ে খেতে বাধ্য করেছে। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়। তাদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না।

ছাত্রীরা আরও জানান, গত মাসে হল প্রাধ্যক্ষ নোটিশ দিয়ে জানান, মেয়েদের ডাইনিং খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছু দিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয়নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ফেরদৌসী মহল বলেন, দীর্ঘদিন হল বন্ধ থাকায় ইলেক্ট্রিসিটির লাইনসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তার ওপর গণরুমের পাশে ৪০ জনের রান্নার ব্যবস্থা আছে। সেখানে ১৪০ জন রান্না করছে। এ অবস্থায়  রান্না করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে এমন নির্দেশ দেওয়া।

হলের ডাইনিংয়ে খাওয়া বাধ্যবাধকতা প্রশ্নে তিনি বলেন, ডাইনিংয়ে খাবার মানসম্মত ও দাম কম। আমি নিজেই খেয়ে দেখেছি। এছাড়া তারা যদি রান্না করতে গিয়ে কোনও দুর্ঘটনার শিকার হয় এর দায় কে নেবে? আর যারা ব্লকে থাকে তাদের জন্য রান্না ঘরের ব্যবস্থা আছে, তারা সেখানে রান্না করে খেতে পারছে।

এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage