মাদ্রাসার ছেলে (!)

০৫ নভেম্বর ২০২১, ০৫:৫৯ PM
আসিফ নজরুল ও জাকারিয়া

আসিফ নজরুল ও জাকারিয়া © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের সফলতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের সাফল্যের প্রসংশা করেছেন।

‘মাদ্রাসার ছেলে (!)’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ভালো করলেই একশ্রেনীর ইতর নানা কথা বলা শুরু করে। এই ইতরদের অভিযোগ মাদ্রাসার ছেলেরা ইংরেজীতে খুব খারাপ, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসায় পরিণত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় সেখানকার শিক্ষকদের প্রশ্নপত্রে, ইংরেজীতে একটা মিনিমাম নাম্বার না পেলে অধিকাংশ সাবজেক্টে কেউ ভর্তি হতে পারেনা। কাজেই ভর্তি পরীক্ষায় কোন সমস্যা থাকলে তার দায় শিক্ষকদের। মাদ্রাসার যারা সুযোগ পায় তারা ইংরেজীতে ভালো না - এই অভিযোগটিও ভুল। না হলে ইংরেজীতে তারা ফেল করেনা কেন?

পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়া

আর মাদ্রাসার ছেলেরা বেশী সুযোগ পেলে বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসায় পরিণত হবে কেন? ক্যাডেট কলেজের ছেলেরা বেশী সুযোগ পেলে কি বিশ্ববিদ্যালয় উচ্চতর ক্যাডেট কলেজ হয়ে যায়?

এসমস্ত ঢালাও ও উদ্ভট অভিযোগ যারা বেশী করে, তাদের একজন ইংরেজীতে দুর্বলতার কারণে নিজেই তার পিএইচডি সম্পাদন করতে পারেনি। আরেক পন্ডিতের ইংরেজী শুনলে শ্রোতাই বিব্রত হয়ে যাবেন। আরেকজন গবেষনার নামে অনেক সময় চুরি করেছেন অন্যর লেখা থেকে। এই ইতরদের কেউ কেউ মাদ্রাসা আর ইসলাম ধর্ম বিরোধীও। এদের কাছে প্রগতিশীলতা মানে হলো ইসলাম আর মাদ্রাসার অন্ধ বিরোধিতা।’’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage