জাবির আল-বেরুনী হলে দীপাবলি উদযাপন

০৫ নভেম্বর ২০২১, ০৩:৩৫ PM
জাবির আল-বেরুনী হলে দীপাবলি উদযাপন

জাবির আল-বেরুনী হলে দীপাবলি উদযাপন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপন করেছেন আল-বেরুনী হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে সনাতন বিদ্যার্থী সংসদ আল-বেরুনী হল শাখার আয়োজনে এ উৎসব পালন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও আল-বেরুনী হলে বর্নিল আয়োজনে এ উৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ সময় হলে মোমবাতি প্রজ্জ্বলন করা, তারাবাতি, ফানুস এবং আতশবাজি ফোটানো হয়। এ ছাড়া উপস্থিত সকলের মাঝে মিস্টি বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ আল- বেরুনী হল শাখার সভাপতি রিংকু সরকার, সাধারণ সম্পাদক পরশ সাহা, সহ-সভাপতি চিন্ময় সরকার ও তন্ময় সাহা প্রমুখ।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage