ক্যাম্পাসে ভারী যানচলাচল নিয়ন্ত্রণে ঢাবি প্রশাসনের অভিযান

০৪ নভেম্বর ২০২১, ১১:৪৪ PM
ঢাবি ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ

ঢাবি ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ © সংগৃহীত

সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাস থেকে বহিরাগতদের নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানীর নেতৃত্বে প্রক্টরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশ যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে। ক্যাম্পাসের ভেতরে চলাচল করা এবং যত্রতত্র রাখা ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে দ্রুত চলে যেতে বলা হয়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা মাইকিং করে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে বলেন। বিশ্ববিদ্যালয় ডাসের সামনে অবস্থান নেয় শাহবাগ থানা পুলিশ। বহিরাগত ভারী যানবাহন যেদিক থেকে এসেছে সেদিকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আর লাইসেন্স না থাকলে মামলা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাস খোলার পর ভারী যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। এর ফলে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেন। যানবাহন নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনার বরাবর আমরা একটা লিখিত চিঠি দিয়েছি। এরপরই আজ আমরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, ক্যাম্পাস দিয়ে ভারী যানচলাচল নিয়ন্ত্রণের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। সুরাহা না পেয়ে নিজেরাই সড়কে নেমে পড়েন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে অবস্থান নেন তারা। বেশ কয়েকটি বাস-ট্রাকের পথ রোধ করে উল্টো পথে ঘুরিয়ে দেয় ছাত্ররা।

এর আগে বুধবার দুপুরে ক্যাম্পাস থেকে বহিরাগত ও ভবঘুরে উচ্ছেদ অভিযান চালায় একদল শিক্ষার্থী।

এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage