ঢাবি ক্যাম্পাস দিয়ে ভারী যান চলাচল বন্ধে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা

০৪ নভেম্বর ২০২১, ০৯:৪৩ AM
যান চলাচল বন্ধে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা

যান চলাচল বন্ধে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এবার সড়কে নেমে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে তারা অবস্থান নেন। শিক্ষার্থীরা এ সময় বেশ কয়েকটি বাস-ট্রাক আটক করে উল্টোপথে ঘুরিয়ে দেয়।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের ঢাকা শহরে যানজট, অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়মিত চিত্র, ঢাবি ক্যাম্পাসেও দেখা যায় একই দৃশ্য। ক্যাম্পাসের ওপর দিয়ে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। প্রশাসন এর সুরাহা না করায় নিজেরাই উদ্যোগ নিয়েছেন তারা।

এর আগে বুধবার দুপুরে ক্যাম্পাস থেকে বহিরাগত ও ভবঘুরেদের উচ্ছেদেও অভিযান চালায় একদল শিক্ষার্থী।

রাস্তায় অবস্থান নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের ওপর দিয়ে ভারী যানবাহন অনিয়ন্ত্রিত গতিতে চলাচল করে, এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। চলাচলে প্রায়শই দুর্ঘটনাও ঘটে, আমাদের কয়েকজন বন্ধুও আহত হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি আসছি। কিন্তু সিটি করপোরেশনের সাথে সমন্বয়হীনতার কারণে তারা কোনও পদক্ষেপ নিতে পারছে না। ক্যাম্পাস আমাদের, ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বজায় রাখার দায়িত্বও আমাদের। তাই আমরা নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage