ঢাবিতে ১ম হওয়া জাকারিয়াকে মারধরের অভিযোগ

০২ নভেম্বর ২০২১, ০৭:৪৮ PM
সাখাওয়াত জাকারিয়া

সাখাওয়াত জাকারিয়া © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সাখাওয়াত জাকারিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। ফোকাস কোচিংয়ের ফার্মগেট শাখায় তাকে মেরে আহত করা হয়েছে বলে জানা গেছে।

সাখাওয়াত ফোকাস এডমিশন কোচিংয়ের ফার্মগেট শাখায় ভর্তি কোচিং করেছিল‍। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়‍। এতে সাখাওয়াত জাকারিয়া মোট ১০০.৬ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে‍।

সাখাওয়াত জাকারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে জানায়, আজ বিকাল ৪টার দিকে ফোকাস ভর্তি কোচিংয়ে তাকে তাৎক্ষণিক সংবর্ধনা দেয়ার সময় অন্য এক কোচিংয়ের শিক্ষক ও পরিচালকরা এসে ফোকাস কোচিংয়ে হট্টগোল করে ও ভাঙচুর করে‍‍।

পরবর্তীতে হামলাকারীরা জাকারিয়াকে ফোকাসের পরিচয় না দিয়ে তাদের কোচিংয়ের পরিচয় দিতে বাধ্য করে‍। জাকারিয়া এতে রাজি না হওয়ায় তাকে মাথায় ঘুষি মারে হামলাকারী কোচিংয়ের এক পরিচালক। হামলাকারী কোচিংয়ের নাম ‘আইকন প্লাস’ বলে জানা গেছে‍। 

উল্লেখ্য, সাখাওয়াত জাকারিয়া দারুন্নাজাত কামিল মাদ্রাসার সাবেক ছাত্র। সাখাওয়াত তার ফেসবুক পোস্টে ফোকাসে কোচিং করেছে বলে জানায়। ‘খ’ ইউনিটের ভর্তি কোচিংয়ের জন্য ফোকাস শিক্ষার্থীদের মাঝে পরিচিত।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬