বিএনসিসি জাবি প্লাটুনের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক রাকিবুল হাসান

০২ নভেম্বর ২০২১, ০৬:৪০ PM
সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান

সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ ক্যাডেট কোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানকে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।

অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাঁর নিয়োগ বহাল থাকবে। তিনি প্রচলিত নিয়মে বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।

মো. রাকিবুল হাসান বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাহাদী হাসান দীপুর স্থলাভিষিক্ত হবেন। 

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬