চবি বি-ইউনিটের ৩য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে

২৮ অক্টোবর ২০২১, ০১:৩২ PM
চবি বি- ইউনিটের ভর্তি পরীক্ষা

চবি বি- ইউনিটের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বি- ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ) এর তিন শিফটের ভর্তি পরীক্ষার ৩য় শিফট ২৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ৯:৪৫ থেকে ১২:০০ টা পর্যন্ত পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় বি- ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বরিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রফেসর ড. শিরীণ আখতার পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশবিদ্যালয়ের  ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬