ঢাবির ছাত্রের লাশের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার

২৮ অক্টোবর ২০২১, ১০:৩১ AM
ঢাবির ছাত্রের লাশের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার

ঢাবির ছাত্রের লাশের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার © টিডিসি ফটো

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আদনান সাকিব (২৫)। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে এর সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

মৃত আদনান সাকিবের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি। বাবার নাম আব্দুল মালেক। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, গতকাল রাতে সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। এরপর তার ফোন নাম্বার ট্র্যাকিং করে লোকেশন পাওয়া যায় সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল। রাত দেড়টার দিকে হোটেলে গিয়ে রেজিস্ট্রেশনে তার নাম দেখা যায়। তখন হোটেলটির দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে গিয়ে তাকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে রুমের দরজা ভাঙা হয়। ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সাথে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁসি লাগিয়ে ঝুলছে সে। তখন সেখান থেকে মৃতদেহ নামিয়ে মর্গে পাঠানো হয়।

স্বজন ও বন্ধুদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, সাকিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে সমস্যায় ভুগছিল। সবকিছুই ভুলে যেত সে। এসব কারণে সে হতাশাগ্রস্ত ছিল। গত পরশু (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে তার পরিবার তার সাথে ফোনে যোগাযোগ করতে পারছিল না। ফোনে কল হলেও রিসিভ করছিল না সে। এ জন্য গতকাল বুধবার রাতে থানায় জিডি করেন তারা।

পুলিশ জানায়, হোটেলে রেজিস্ট্রারে দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায় সে ওই আবাসিক হোটেলের ১০৭ নম্বর রুম ভাড়া নেন সাকিব। হোটেল কর্তৃপক্ষ জানায়, সে ভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে হোটেলে উঠেছে। তার রুমে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যাতে তার মৃত্যুর জন্য কারো দোষ নেই বলে লিখে গেছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence