‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লেখায় শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা বাতিল করল কর্তৃপক্ষ

২৭ অক্টোবর ২০২১, ০৮:৫১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

দেয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে বহিষ্কার হয়েছেন এক পরীক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর আগে হলের দেয়ালে লেখায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকালে ‘বি’ ইউনিটের পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম মেহেদি হাসান। তার বাড়ি ঢাকার সাভারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। মেহেদি পরীক্ষা হলে প্রবেশ করেন সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে। তাকে ১ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। উত্তরপত্র পাওয়ার পর মেহেদি হলের দেয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লেখেন।

এমন অশোভন আচরণ করায় তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ছেলেটি পরীক্ষার নির্দেশনা সম্পর্কে জানে না। ওই হলের পরীক্ষক দেয়ালে লেখার বিষয়টি জানালে ওই পরীক্ষার্থীকে প্রক্টোরিয়াল বডির কাছে আনা হয়। তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘ওই পরীক্ষার্থীর বিষয়ে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে। অন্য কোনো ইউনিটে সে পরীক্ষা দিতে পারবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • ১৭ আগস্ট ২০২৬
মুগদা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি গড়াল তৃতীয় দিনে
  • ১৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের 
  • ১৭ আগস্ট ২০২৬
দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, অর্ধেকের বেশি শিক্ষার্…
  • ১৭ আগস্ট ২০২৬
মেয়াদ না ফুরালেও নষ্ট হতে পারে রান্নাঘরের এই ১৫টি জিনিস
  • ১৭ আগস্ট ২০২৬
অধিভুক্ত সব কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage