ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ, পরিচয় জানার চেষ্টা চলছে

২৬ অক্টোবর ২০২১, ১০:০৮ PM
ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ, পরিচয় জানার চেষ্টা চলছে

ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ, পরিচয় জানার চেষ্টা চলছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের সামনে থেকে এক নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে একদিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। তার অভিভাবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, নবজাতককে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন এমন কোন ধরনের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, একটি গামছা দিয়ে নবজাতকের মরদেহ ঢাকা রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি জানান, তবে এখন পর্যন্ত নবজাতকের অভিভাবকের পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই নবজাতকে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, এক নবজাতকের মরদেহ শাহবাগ থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জবির কোড অব কন্ডাক্টে ৯ দফা অন্তর্ভুক্তির দাবি ছাত্র মজলিসের
  • ১৭ আগস্ট ২০২৬
আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ ভাগের বেশি বাড়বে না পে স্কেলের বেতন, বাস্তবায়ন দুই ধাপে
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান…
  • ১৭ আগস্ট ২০২৬
কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকা…
  • ১৭ আগস্ট ২০২৬
খাল পুনঃখননে অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage