ঢাবিতে শান্তিপূর্ণভাবে ‘চ ইউনিট’ প্রথম পর্বের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২১, ০৫:৫৯ PM
অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা

অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীতে ভর্তির অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

১ম পর্বে সাধারণ জ্ঞান পরীক্ষায় নির্বাচিত ১৫৪০জন ভর্তিচ্ছু আবেদনকারী অঙ্কন (ফিগার ড্রয়িং)পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬