করোনার জন্য ‘ডিইউবিডি-ভ্যাক’ টিকা বানাবে ঢাবি

২৫ অক্টোবর ২০২১, ০৬:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

করোনা ভাইরাসের টিকার উৎপাদন ও উন্নয়নে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রোবায়োটেকের মধ্যে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এ দ্বিপাক্ষিক স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে কোভিড-১৯ টিকা ডিইউবিডিভ্যাক (DUBD-vac) এর উন্নয়ন ও উৎপাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে। 

এছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উৎকর্ষ সাধনে যৌথভাবে প্রতিষ্ঠান দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দু’টি বায়োটেক কোম্পানি- জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক- তাদের সহযোগিতা করবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে উপাচার্য আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এই দুটি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক গবেষণার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবাসী বিজ্ঞানীদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক কোম্পানি দু’টি পরিচালিত হচ্ছে। 

শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৭ আগস্ট ২০২৬
আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের নিয়ে সভায় বসছে মাউশি, দুই…
  • ১৭ আগস্ট ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১…
  • ১৭ আগস্ট ২০২৬
‘অবাঞ্ছিত’ ঢাবির এফ এইচ হলের প্রভোস্ট, অনির্দিষ্টকালের জন্য…
  • ১৭ আগস্ট ২০২৬
আবাসিক হোটেল থেকে হানিফের মরদেহ উদ্ধার 
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage