‘ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে’

২২ অক্টোবর ২০২১, ০২:৫৭ PM
ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে

ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শুক্রবার (২২ অক্টোবর) বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭/৮ দিন আগের হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে। এখন এ হার ৯৫/৯৬ ভাগ হবে।

উপাচার্য আরও বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় খুব সুষ্ঠ ও সুন্দর ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্য বিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সর্তক ও তৎপর হতে হবে।

পরবর্তীতে বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যান্য বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, শুধুমাত্র করোনা পরিস্থিতিতে বিবেচনায় আমরা ঢাকার বাইরে পরীক্ষা নেইনি। আমাদের মূল উদ্যেশ্য শিক্ষার্থীদের কষ্ট লাঘব করা।

অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের 
  • ১৭ আগস্ট ২০২৬
দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, অর্ধেকের বেশি শিক্ষার্…
  • ১৭ আগস্ট ২০২৬
মেয়াদ না ফুরালেও নষ্ট হতে পারে রান্নাঘরের এই ১৫টি জিনিস
  • ১৭ আগস্ট ২০২৬
অধিভুক্ত সব কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ…
  • ১৭ আগস্ট ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হু…
  • ১৭ আগস্ট ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বৃদ্ধি ও বাস্তবায়নের ধাপ নিয়ে প্রথম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage