ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্ট আজ, গাইবে ১২টি ব্যান্ড দল

২২ অক্টোবর ২০২১, ০৮:২৬ AM
ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্ট আজ

ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্ট আজ © লোগো

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে আজ সহিংসতাবিরোধী কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কনসার্টে শিরোনামহীন, মেঘদলসহ ১২টি ব্যান্ড দল গান গায়বেন। এর সাথে থাকবে গান ও নৃত্য।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কনসার্টটি শুরু হবে ৷ ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেছে। গানের মাধ্যমে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেওয়া কনসার্টের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাবির অনুষ্ঠানে গান পরিবেশন করবে গানের দল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, কৃষ্ণপক্ষ, কাল্, অবলিক, অসৃক, গানকবি ও বুনোফুল৷ এছাড়া একক সংগীত পরিবেশন করবেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, তাবিব মাহমুদ, রানা, উদয়, অপু, উপায় ও অনিন্দ্য৷

এছাড়াও নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি৷ আয়োজনের মূকাভিনয় পরিবেশন করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। সর্বশেষে থাকবে একটি সমবেত ‘থিমেটিক পারফরম্যান্স’৷

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬