করোনার ছুটি শেষে ক্লাসে ফিরেছে রাবি শিক্ষার্থীরা

২১ অক্টোবর ২০২১, ০২:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ছবি

করোনার দীর্ঘ ছুটি শেষে ক্লাসে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে সশরীরে ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ।

সরেজমিনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রমকে সামনে রেখে সব বিভাগের ক্লাসরুম পরিস্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি হ্যান্ড স্যানেটাটাইজার ও থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পড়ে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন পর আবার শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় আনন্দ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে পেরে আমরা আনন্দিত। করোনার বিষয়টি মাথায় রেখে আমরা বিভাগগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। সে অনুযায়ী তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে।

গত বছরের ১৭ মার্চ থেকে করোনা পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল এবং ক্লাস কার্যক্রম।

স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর ফাঁসির রায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসি কর্মকর্তা কারাগ…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং
  • ১৭ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআইয়ে গুরুত্ব দিতে হ…
  • ১৭ আগস্ট ২০২৬
এনএসইউতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage