ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

১৯ অক্টোবর ২০২১, ০৯:৩৪ PM
সুফিয়া কামাল হলে আগুন

সুফিয়া কামাল হলে আগুন © ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সুফিয়া কামাল হলের প্রদীপ্ত ভবন অষ্টম তলায় এ আগুনের সূত্রপাত ঘটে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু এ তথ্য নিশ্চিত করেছেন।

হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছাত্রীরা সবাই নিরাপদে হলের নিচে অবস্থান করছে। কেউ হতাহত হয়নি। তবে রুমে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

অষ্টম তলার একটি বন্ধ রুমে সর্ট সার্কিট থেকে আগুন লেগে ছিল বলে জানা গেছে। তারপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ: ঢাবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬