ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আরমান-তমা

১৮ অক্টোবর ২০২১, ০৮:২৪ PM
আরমান ও তমা

আরমান ও তমা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ‍ডিবেটিং সোসাইটির ২০২১-২২ সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের যথাক্রমে মোহাম্মদ আরমান ও মাকছুদা আক্তার তমা।  

সোমবার (১৮ অক্টোবর) সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। এতে সভাপতি পদে জহুরুল হক হলের শিক্ষার্থী মোহাম্মদ আরমান ১২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শামছুন্নাহার হলের  শিক্ষার্থী মাকছুদা আক্তার তমা ১২ ভোট পেয়ে জয়ী হন। তারা উভয়েই ঢাবির ১৮টি বিতর্ক ক্লাবের মধ্যে ১২টি ক্লাবের সমর্থনে জয়ী হন। 

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এছাড়া মো আব্দুল্লাহ আল ফয়সাল, মো: ইয়াছিন আরাফাত, মো: জাহিদ হোসেন প্রমুখ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত  এ সংগঠনটি প্রতি বছর তার গঠনতন্ত্র অনুযায়ী ১ বছরের জন্য দায়িত্বশীল নির্বাচন করে থাকে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬