জাতীয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু ২১ অক্টোবর

১৬ অক্টোবর ২০২১, ০৭:৫৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান আগামী ২১ অক্টোবর থেকে সশরীরে শুরু হবে। সশরীরের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। আজ শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একইদিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিকাল ৩টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, সরাসরি ক্লাশ শুরু হওয়ার পূর্বে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেয়ার উপযোগী করতে হবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

নতুন বই: চুক্তি হলেও ছাপার কাজ শুরু করেনি ১১ প্রেস, বৈঠকে ব…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন…
  • ১৭ আগস্ট ২০২৬
জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত
  • ১৭ আগস্ট ২০২৬
শুধু র‍্যাংকিং নয়, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য সর্বোচ্…
  • ১৭ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট, কলেজ শিক্ষিকা বহ…
  • ১৭ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় সিউল কেন হতে পারে আপনার সেরা গন্তব্য
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage