রাবি ভর্তি: ‘এ’ ইউনিটের সাবজেক্ট চয়েজের সময়সীমা বেড়েছে

১৫ অক্টোবর ২০২১, ০৯:৫৬ PM
রাবি ভর্তি

রাবি ভর্তি © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়ার সময় বাড়ানো হয়েছে। ফলে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবেন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিট: ‘এ’ ইউনিটের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনটর এবং এডিশনাল কো-অর্ডিনটরগণের এক সভায় সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ ফর্ম পূরণের সময়সীমা ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬