ভর্তি পরীক্ষা শেষ হলে চবিতে সশরীরে ক্লাস শুরু

০৬ অক্টোবর ২০২১, ০৮:০৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা শেষ হলেই শুরু হবে সশরীরে ক্লাস। অক্টোবরের ২৭ তারিখ থেকে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। এরপর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

বুধবার (৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, আমাদের সব একাডেমিক কার্যক্রম চলছে। সব বিভাগে পরীক্ষা চলছে। সামনে ভর্তি পরীক্ষা। এর মধ্যে ক্লাস নেওয়া সম্ভব হবে না। তাই ভর্তি পরীক্ষার পরে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত আসবে। 

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন সীমিত পরিসরে চলবে এবং ১৮ অক্টোবর থেকে স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage