২০ অক্টোবর থেকে খুলছে চবির কেন্দ্রীয় গ্রন্থাগার

০৬ অক্টোবর ২০২১, ০৩:৪০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনার বন্ধ কাটিয়ে অবশেষে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। আগামী ২০ অক্টোবর বুধবার খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেয়া হবে। শিক্ষার্থীরা আগের মত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা লাইব্রেরীতে প্রবেশ করতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে চাকসুর ক্যান্টিন ও হলের ক্যান্টিনগুলো খুলে দেয়া হবে।

এর আগে সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ১৮ অক্টোবর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সবকটি হল। এছাড়া আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬