১৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সুপারিশ

০৫ অক্টোবর ২০২১, ০৭:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সভা শেষে মঙ্গলবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, সভায় ১০ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়েছে এবং ১৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছে।

এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনা সংক্রমণের হার কমে যাওয়া, শিক্ষার্থীদের টিকা গ্রহণের হার বেড়ে যাওয়া, বিভিন্ন বিভাগে সশরীরে পরীক্ষা হওয়ায় স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে ওঠানোর ব্যবস্থা নেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যেই।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬