প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশ

১০ অক্টোবর থেকে ঢাবির সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন

০৫ অক্টোবর ২০২১, ০৭:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ১০ অক্টোবর সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। মঙ্গলবার (৫ অক্টোবর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রভোস্ট স্যান্ডিং কমিটির সভা শেষে মঙ্গলবার রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

তিনি বলেন. ১০ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়েছে। 

সভায় যেসব শিক্ষার্থীর এখনও জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এনআইডি করার সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্দিষ্ট একটি বুথের মাধ্যমে আগামী বৃহস্পতিবার থেকে পরিচয়পত্র প্রদান করা হবে বলে সুপারিশ করেছে । যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাই তারা টিএসসির এই বুথ থেকে জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন।

এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনা সংক্রমণের হার কমে যাওয়া, শিক্ষার্থীদের টিকা গ্রহণের হার বেড়ে যাওয়া, বিভিন্ন বিভাগে সশরীরে পরীক্ষা হওয়ায় স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে ওঠানোর ব্যবস্থা নেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যেই।

অবশেষে এক ফ্রেমে দুই আইমান
  • ১৭ আগস্ট ২০২৬
রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি, ইউজিসির বাজেট অনুমো…
  • ১৭ আগস্ট ২০২৬
‘মেসি, পারেদেসকে সামলাও!’, রেফারির বডি ক্যামেরায় উঠে এলো চা…
  • ১৭ আগস্ট ২০২৬
‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে: প্রধানমন্ত্র…
  • ১৭ আগস্ট ২০২৬
কারিগরির ‘অ্যাসেট’ প্রকল্প , ছয় মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ …
  • ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage