১৮ অক্টোবর খুলবে চবি’র হল

০৫ অক্টোবর ২০২১, ০৪:১৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৮ অক্টোবর থেকে হলে উঠতে পারবে আবাসিক শিক্ষার্থীরা। তবে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার (৪অক্টোবর) উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্টদের একটি সভায়। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চবির শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। পরে ক্রমান্বয়ে সবার জন্য উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, হল খোলার ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে পরে জানিয়ে দেওয়া হবে।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬