রাবিকে পরিচ্ছন্ন রাখবে কোয়ান্টাম ফাউন্ডেশন

০৪ অক্টোবর ২০২১, ০৬:২৬ PM
ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে ফাউন্ডেশনের সদস্যরা © টিডিসি ফটো

বহুল প্রতীক্ষার পর করোনার মাঝেই অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও বহু লোকের সমাগমে অপরিচ্ছন্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে ক্যাম্পাসের উচ্ছিষ্ট পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী শাখা।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে সি ইউনিটের পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ে ফাউন্ডেশনের সদস্যরা।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ফাউন্ডেশন ১০০ জন কর্মী ক্যাম্পাস পরিচ্ছন্নতাসহ ফ্রি আবাসন ব্যবস্থা ও চিকিৎসা সেবা প্রদান করবে। তাছাড়া জরুরী স্বাস্থ্য সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে সংগঠনটি।

ক্যাম্পাস পরিচ্ছন্নকালে কথা হয় ফাউন্ডেশন সেচ্ছাসেবী ফাহমিদা খানম আলোর সাথে। তিনি বলেন, করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ক্যাম্পাস পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি ফ্রি স্বাস্থ্য সেবা ও আবাসন সুবিধার কাজে নিয়োজিত রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী শাখা। আগামী তিনদিন ক্যাম্পাসে ১০০ জন সেচ্ছাসেবী এ দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

পথিমধ্যেই ফাউনন্ডেশনের আরেক নিবেদিত কর্মীকে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল মামুন নামের এই কর্মী জানান, আমরা ক্যাম্পাসের পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত আছি। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সকলের স্বাস্থ্য সুরক্ষায় পরীক্ষা চলাকালে সেচ্ছাসেবায় কাজ করবে ফাউন্ডেশনের কর্মীরা।

কোয়ান্টাম ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন/সৎকারে কোয়ান্টাম ফাউন্ডেশনের ভূমিকা বিরল। এছাড়া শিক্ষার্থীদের মুটিভেশন, গর্ভবতী নারীদের সেবা, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেচ্ছাসেবা মূলক কাজ করে এই ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ: সমস্যা ও উত্তরণের উপায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage