প্রাণ ফিরেছে গণ বিশ্ববিদ্যালয়ে

০৪ অক্টোবর ২০২১, ০৫:৫৮ PM
আনন্দ মিছিল করছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আনন্দ মিছিল করছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটোটিডিটিডি

দীর্ঘ বন্ধের অবসান কাটিয়ে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে প্রবেশ করেই কেউ করেছে আনন্দ মিছিল, কেউ কেটেছে কেক, কেউবা কাঁশফুল নিয়ে মেতেছে আনন্দ উদযাপনে। আর সবার সাথে কুলশ বিনিময় তো থাকছেই।

সোমবার (৪ অক্টোবর) সারাদিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন চিত্রই দেখা গেছে সর্বত্র।

গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২০তম সভার সিদ্ধান্ত মতে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। আর ক্যাম্পাসে ফিরেই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।

দুপুরে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের করে একটি আনন্দ মিছিল। ক্যাম্পাসের নানা স্থান ঘুরে মিছিলটি বাদাম তলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ আনন্দ মিছিলে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ডা. এড্রিক বেকার ফাউন্ডেশন, গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আনন্দ মিছিল শেষে রাজনীতি ও প্রশাসন বিভাগের ছাত্র সাজ্জাদ হোসাইন বলেন, আজ জ্ঞান চর্চার ও শিক্ষার আনন্দ কয়েকগুন বেড়ে গেছে। বন্ধি চার দেয়াল আর ভার্চুয়াল পাঠদান থেকে মুক্তি পেয়ে মানসিক প্রশান্তি ফিরে এসেছে। সেই সাথে সতেজ হয়ে উঠেছে সহপাঠীরা। কেক কাটা, শোভাযাত্রা সেই আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল শান্ত বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে পুনরায় স্বাস্থবীধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য গণ বিশ্ববিদ্যালয় প্রসাশনকে ধন্যবাদ। সকল সহপাঠী ও সিনিয়র-জুনিয়র একত্রিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি।

মিউজিক কমিউনিটির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আনন্দ ভাগাভাগি করেছি। সকলে স্যানিটাইজার ব্যবহার করে আয়োজন শুরু করি। এতোদিন পর বিশ্ববিদ্যালয় খোলায় সকলেই উচ্ছ্বসিত ছিল।

ফার্মেসি বিভাগের ছাত্র রাকিব হাসান বলেন, ১৮ মাস পর ক্যাম্পাস খুলেছে। আমরা খুবই আনন্দিত। আজ ক্লাসে বসতে পেরেছি। দুইটি ক্লাস করেছি। 

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage