ঢাবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিতে নতুন ট্রাস্ট ফান্ড গঠন

০৪ অক্টোবর ২০২১, ০৪:৩১ PM
ফজিলাতুন্নেসা ইসলাম এবং সিরাজুল ইসলাম ট্রাস্ট ফান্ড’র চেক হস্তান্তর

ফজিলাতুন্নেসা ইসলাম এবং সিরাজুল ইসলাম ট্রাস্ট ফান্ড’র চেক হস্তান্তর © টিডিসি ফটো

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফজিলাতুন্নেসা ইসলাম এবং সিরাজুল ইসলাম ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি শিক্ষার্থী সহায়তা তহবিল গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

সোমবার (৪ অক্টোবর) এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ফজিলাতুন্নেসা ইসলাম এবং সিরাজুল ইসলামের পুত্র এনএসএম ফারুক ১২ লাখ টাকার একটি চেক ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ফজিলাতুন্নেসা ইসলাম ও সিরাজুল ইসলামের কন্যা মিসেস শাহীন খলীল উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অনুদানের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। এই অনুদানের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম ১৯১৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। মিসেস ফজিলাতুন্নেসা ইসলাম ১৯৩৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৯ সালে তিনি ইন্তেকাল করেন। এই দম্পতির এক পুত্র এবং পাঁচ কন্যার সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত।

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage