ঢাবিতে টিকা নিতে মানতে হবে ৬ নির্দেশনা

০৪ অক্টোবর ২০২১, ০২:২৫ PM
ঢাবিতে অস্থায়ী ক্যাম্পে টিকার নিবন্ধন করছেন শিক্ষার্থীরা

ঢাবিতে অস্থায়ী ক্যাম্পে টিকার নিবন্ধন করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকার আওতায় আনতে বিশেষ অস্থায়ী ক্যাম্প চালু করেছে কর্তৃপক্ষ। তবে এখান থেকে টিকা নিতে মানতে হবে ছয় নির্দেশনা।

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে এই অস্থায়ী টিকা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি জানান, এখন এখানে শুধুমাত্র সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হবে। টিকা দানের এই কার্যক্রম চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ১ নভেম্বর থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

এর আগে রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অস্থায়ী এই টিকা ক্যাম্প থেকে টিকা নিতে মানতে হবে ছয় নির্দেশনা।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনাগুলো হচ্ছে-

১. শিক্ষার্থীরা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে অন-স্পট নিবন্ধনের মাধ্যমে টিকার প্রথম ডোজ নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এনআইডি ছাড়া এই মুহূর্তে টিকা দেওয়া সম্ভব হবে না।

২. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত টিকাকেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্ত্বেও যারা এখনো টিকা নিতে পারেননি, তারা এনআইডি, ছাত্রত্বের আইডি কার্ড ও টিকা কার্ড দেখিয়ে অস্থায়ী টিকাকেন্দ্রে প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

৩. যাদের এনআইডিতে পেশা হিসেবে ‘ছাত্র’ নির্বাচন করা নেই, তাদের টিকা পাওয়া নিশ্চিতের জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। সুতরাং ওই শিক্ষার্থীদের ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে পরামর্শ দেওয়া যাচ্ছে।

৪. ডিএসসিসির আওতাভুক্ত টিকাকেন্দ্রগুলো ছাড়া দেশের অন্য কোনো টিকাকেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে। তবে দ্রুত টিকা পেতে একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে। সুতরাং তাদের ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

৫. যেহেতু অন-স্পট নিবন্ধন করতে হলে অপেক্ষমাণ লাইনে থাকতে হবে, তাই টিকাকেন্দ্রে আসার আগেই নিবন্ধন শেষ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেককে নিজের এনআইডি ব্যবহার করে অনলাইনে সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন করার সময় জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়ার্ড-২১ এবং ‘যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক’ দেওয়া অপশনের যেকোনো কেন্দ্র বাছাই করতে হবে।

নিবন্ধন শেষ হলে এনআইডি, শিক্ষার্থীর আইডি ও টিকা কার্ডটি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে এসে টিকা নিতে হবে।

৬. যারা ইতিমধ্যে এক ডোজ টিকা ডিএসসিসির আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছেন, মুঠোফোনে ম্যাসেজ আসা সাপেক্ষে তারা একই টিকার (সিনোফার্ম) দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প থেকে নিতে পারবেন।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence