রাবি ভর্তি পরীক্ষা: ক্যাম্পাসে এসে সন্তুষ্ট ভর্তিচ্ছু-অভিভাবকরা

০৪ অক্টোবর ২০২১, ০২:০৬ PM
রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা

রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা দিতে এসে সাময়িক সমস্যার মুখোমুখি হলেও সার্বিক পরিবেশ ও নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ অক্টোবর) প্রথম দিনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে ক্যাম্পাসে অবস্থানরত অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসব কথা জানান।

পটুয়াখালী থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী আহমেদ ইব্রাহিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে এসে তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি। রাতে এসে এক আত্মীয়ের বাসায় থাকার পর সকালে পরীক্ষা কেন্দ্র এসেছি। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক নিরাপত্তা ছাড়াও ক্যাম্পাসে অবস্থানের সুন্দর পরিবেশ অনেক ভাল লেগেছে বলে জানান তিনি।

রাজশাহীর পরিচ্ছন্নতায় মুগ্ধ হয়ে ঢাকা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী সুফিয়া আক্তার জানান, ঢাকার তুলনায় রাজশাহী পরিবেশ অনেক সুন্দর। বিশেষ করে পরিস্কার-পরিচ্ছন্নতা। তাছাড়া ক্যাম্পাসের এতো সুন্দর মনোরম পরিবেশে প্রশাসন অভিভাবকদের বসার ব্যবস্থা সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে টয়লেটের ব্যবস্থা যদি বাড়ানো যেত খুবই ভালো হতো। কেননা, যতোদূর থেকে এসে ফ্রেশ হওয়ার তো প্রয়োজন পড়েই। তবে সহজে সেটা না পেলে ভোগান্তি তো বাড়েই। তাই এদিকে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

যাতায়াতের ভোগান্তি এড়াতে গুচ্ছ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়ে ঢাকা থেকে আগত এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক অধ্যাপক রেজাউল করিম জানান, ভর্তি পরীক্ষাগুলোর জন্য জেলায় জেলায় ঘুরে বেড়ানোটা খুবই কষ্টের এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। যেটা অভিভাবক ও শিক্ষার্থীদের অনেক ভোগায়। তাই দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদি গুচ্ছ কিংবা নিজ জেলায় পরীক্ষার ব্যবস্থা করত, তবে এই ভোগান্তি নিরসনের পাশাপাশি আর্থিক, শারীরিক ও মানসিক কষ্ট কমে যেত। তবে ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে এসে থাকা কিংবা অন্য কোন সমস্যা হয় নি। রাজশাহীর মানুষ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ প্রশংসন দাবি রাখে বলে জানান তিনি।

ঠাকুরগা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী সুমন বাদশা জানান, পরীক্ষা দিতে এসে আমাদের আবাসন কিংবা আনুসাঙ্গিক অন্য কোন সমস্যায় পড়তে হয়নি। তাছাড়া ক্যাম্পাসের পরিবেশটা অনেক সুন্দর লেগেছে বলে জানায় এ ভর্তিচ্ছু।

এছাড়াও অন্যান্য অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থী রাতে থাকার একটু সমস্যার সম্মুখীন হলেও অন্য কোন সমস্যায় পড়েননি বলে জানান। পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষায় আগত অভিভাবকদের অবস্থান, হেল্পডেক্স ও খাবার ব্যবস্থার প্রশংসা করেছেন তারা।

তবে অনেকে অভিভাবক মনে করেন, পরবর্তীদে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো গুচ্ছ কিংবা নিজ জেলায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে, তবে সকলের ভোগান্তি কমাসহ অর্থনৈতিক ও শারীরিক ভাবে উপকৃত হতো বলে মনে করেন তারা।

এদিকে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে রাবির ভর্তি পরীক্ষা হতে পারে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছুদের কষ্ট লাঘব হবে। তবে সবকিছু নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের ওপর। আমরা সেখানে আলোচনা করবো। তাছাড়া আমাদের আলাদা কোনও চিন্তা-ভাবনা নেই। চারটি বিশ্ববিদ্যালয় একটি ছাতার আন্ডারে আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে বলেও জানান উপাচার্য।

এদিকে, সকালে ভর্তি পরীক্ষা নিরাপত্তা বিষয়ে মহানগর পুলিশের কমিশনার আবুল কালাম সিদ্দিক জানান, আমরা ভর্তি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। এছাড়া প্রশাসনের গোয়েন্দাসহ সব ইউনিট ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় তৎপর রয়েছন। গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসি ক্যামেরার আওতায় রয়েছে, যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয় বলে জানান এই কমিশনার।

উল্লেখ্য, আজ  সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় তিন শিফটে অংশগ্রহণ করছে মোট ৪৫ হাজার শিক্ষার্থী। ফলে প্রতি আসন প্রতি লড়ছেন ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬