ঢাবির মেডিকেল সেন্টারে টিকাদান শুরু

০৪ অক্টোবর ২০২১, ১১:৫১ AM
করোনাভাইরাস টিকাকেন্দ্রের উদ্বোধনকালে

করোনাভাইরাস টিকাকেন্দ্রের উদ্বোধনকালে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে করোনা টিকাদানের জন্য বিশেষ অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টিকাদান প্রক্রিয়া সহজ করতে এ অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ টিকাকেন্দ্রের উদ্বোধন করেন।

পরে তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলাম যাতে এমন একটা ব্যবস্থা করা হয়। এখন শুধু জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আমাদের আশ্বস্ত করেছেন, কীভাবে বিষয়গুলো আরও সহজ করা যায় তা উনি দেখবেন। আর যারা এক ডোজ টিকা নিয়েছেন তাদের বিষয়টিও দেখা হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে টিকাদান কর্মসূচি চলবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) টিকা দেওয়া হবে ১ নভেম্বর থেকে। অস্থায়ী এ ক্যাম্পে শুধু সিনোফার্মের ভেরোসেল টিকা দেওয়া হবে।

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage