ঢাবির আদলে হতে পারে রাবির ভর্তি পরীক্ষা: ভিসি

০৪ অক্টোবর ২০২১, ১১:০৮ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে রাবির ভর্তি পরীক্ষা হতে পারে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছুদের কষ্ট লাঘব হয়। তবে সবকিছু নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের ওপর। আমরা সেখানে আলোচনা করবো।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। 

অধ্যাপক গোলাম সাব্বির বলেন, আমাদের আলাদা কোনও চিন্তা-ভাবনা নেই। চারটি বিশ্ববিদ্যালয় একটি ছাতার আন্ডারে আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে।

আজ রাবির ‘সি’ ইউনিটের পরীক্ষা হচ্ছে। তিনটি শিফটে এই পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া প্রথম শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৮০৯ জন ভর্তিচ্ছু।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬